মহিপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুয়াকাটা প্রতিনিধি ॥
পটুয়াখালীর মহিপুর ও আলীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরের দিকে শেখ রাসেল সেতুর নিচে এবং দু’পাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের টিনের ঘরটি গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাব সদস্যরা। এছাড়া ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর ৫ শতাধিক তরমুজ বুল্ডোজার দিয়ে মাটির সাথে ফিসে দেয়ার অভিযোগ উঠেছে।

উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।