শুরুতেই যেভাবে ৪ উইকেট হারালো প্রোটিয়ারা

স্পোর্টস ডেস্ক।।
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে টাইগার বোলিং তোপে শেষ ২৫ রানেই চার উইকেট হারিয়েছে স্বাগতিকরা। বুধবার (২৩ মার্চ) মিরাজের পর প্রোটিয়া শিবিরে জোড়া আঘাত হানেন তাসকিন। এরপর সাকিবের বলে ফিরলেন স্বাগতিক অধিনায়ক। ৭১ রানেই ৪ উইকেট শেষ দক্ষিণ আফ্রিকার।

দক্ষিণ আফ্রিকা ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭১ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা ভ্যান ডার ডুসেন ২ রানে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান ডেভিড মিলার।

এর আগে, বল করতে নেমে বাংলাদেশ প্রথম ওভারেই শরিফুলের বলে রিভিউ হারায়। মোস্তাফিজের পর তৃতীয় বোলার হিসেবে মিরাজকে আক্রমণে আনেন তামিম। নিজের দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু দিয়েছেন এই ডানহাতি স্পিন অলরাউন্ডার। সাজঘরে পাঠিয়েছেন মারকুটে ওপেনার ডি কককে (১২)।

ইতিহাস গড়ার লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। এ নিয়ে টানা ৬ ম্যাচে একই একাদশ খেলছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা পেসার ওয়েইন পারনেলের বদলে আজ খেলছেন ডোয়াইন প্রিটোরিয়াস।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), জানেমান মালান, টেম্বা বাভুমা (অধিনায়ক), কাইল ভেরেইনা, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি, লুঙ্গি এনগিডি।