হঠাৎ ৩ মসজিদে ডাকাতি!

আন্তর্জাতিক ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় তিনটি পৃথক স্থানে অবস্থিত মসজিদে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (০৪ মার্চ) দক্ষিণ আফ্রিকা পুমালাঙ্গা প্রদেশের নেলসস্পিড শহরের কাবোকোয়েনি মসজিদে জুমার নামাজের সময় ডাকাতির ঘনটা ঘটে। জুমার খুতবা চলাকালীন ১টা ১০ মিনিটের সময় ১৫-২০ জনের ডাকাত দল অস্ত্রের মুখে মসজিদের প্রায় ১২০ জনের বেশি মুসল্লিকে জিম্মি করে। সবার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইলসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

এ সময় ডাকাত দল বেশ কয়েকজন মুসল্লিকে পিটিয়ে আহত করেছে। তাদের মধ্যে কয়েকজন নারী মুসল্লিও ছিলেন। গুরুতর আহত তিনজন মুসল্লিকে কাবোকোয়েনির থ্যামবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাত দল যাওয়ার সময় পাকিস্তানি নাগরিকের একটি হাইলাক্স গাড়ি নিয়ে পালিয়ে যায়।

এদিকে শুক্রবার ঘাউটেং প্রভিন্সের জোহানেসবার্গের কেসিংটনের একটি মসজিদে ফজরের নামাজের পর কয়েকজন ডাকাত অস্ত্র তাক করে মুসল্লিদের কাছ থেকে মোবাইলসহ নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। এছাড়াও ঘাউটেং প্রভিন্সের জোহানসবার্গের লেনেসিয়ার সোমালিয়ান মসজিদে বিকালে একদল ডাকাত প্রবেশ করে মসজিদের দানবাক্স নিয়ে পালিয়ে যায়।