স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে প্রথম স্থানে মুলাদী মডেল সঃ প্রাঃ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলার মুলাদী উপজেলায় শনিবার (২৬ মার্চ) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে মুলাদী সরকারী কলেজ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পরে মুলাদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনি ও মুলাদী পৌরসভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, ভোর ৭টায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ৮ টায় জাতীয় সংগিত পরিবেশনের সঙ্গে প্রধান অতিথি পতাকা উত্তোলনের মাধ্যমে দিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের স্বরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন, পায়রা মুক্ত করণ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আবদুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম সবুজ কাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মুলাদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিুপ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।