হিজলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

রূপালী বার্তা।।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালের হিজলায় বর্নাঢ্য র‌্যালী করেছেছে উপজেলা বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠন। শনিবার (২৬ মার্চ) সকাল ৮ টায় এ র‌্যালী অনুষ্ঠিত হয়। হিজলা বিএনপি কার্যালয় থেকে শরু হয়ে র‌্যালীটি শহীদ বেদীতে গিয়ে শেষ হয় এবং সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

র‌্যালীতে উপস্থিত ছিলেন-হিজলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য অপু চৌধুরী, উত্তর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ দেওয়ান, উত্তর জেলা বিএনপির সদস্য আলী আহমেদ দেওয়ান, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফসার উদ্দীন হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল বারেক মাঝী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুর রহমান রাজু ও উত্তর জেলা বিএনপির সদস্য সোলায়মান মোল্লাসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।