মুলাদী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মুলাদী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১ টায় এ বিতরণ কার্যক্রম শুরু হয়।

টিসিবির পণ্য বিতরণ করেন- মুলাদী পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান সিপু, ট্যাগ অফিসার জাকির হোসেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর জাফর মল্লিক, সাংবাদিক মো. সাইফউদ্দীন মিলন।

৩শ লোকের মাঝে এ পণ্য বিতরণ করা হয়। প্রত্যেককে ২ কেজি চিনি, ২ কেজি চিনি ও ১ কেজি ডাল দেয়া হয়।