কিছুটা বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক।।
ডারবানের কিংসমিডে তৃতীয় দিনের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দিনের শুরুতেই উইকেট হারালেও চাপে ভেঙে পড়েনি বাংলাদেশ। মাহমুদুল হাসান জয়ের রেকর্ড গড়া ইনিংস ও ভাগ‍্যকে পাশে পাওয়া লিটন দাসের ব‍্যাটে শেষ পর্যন্ত তৃতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

কিন্তু লাঞ্চের পর দ্বিতীয় বলেই ফিরে যান লিটন দাস। উইলিয়ামসের বলে বোল্ড হন ৯২ বলে ৪১ রান করা লিটন। ফলে বলা যায়, কিছুটা বিপদেই বাংলাদেশ।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৮৩ রান। জয়ের সঙ্গে জুটি বেঁধেছেন ইয়াসির আলী। এখনও ১৮৪ রানে পিছিয়ে মুমিনুল হকের দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলা মাহমুদুল হাসান জয় খেলছেন ৮০ রানে। তার ২৩০ রানের লড়াকু ইনিংস গড়া আট চার ও এক ছক্কায়। এই ইনিংস খেলার পথে ছাড়িযে গেছেন মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম‍্যাচে খেলা ৭৮ রানকে।

এদিন সকালের সেশনে ৩০ ওভারে তাসকিন আহমেদকে হারিয়ে ৮৫ রান যোগ করে সফরকারীরা। লাঞ্চে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১৮৩।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭
বাংলাদেশ প্রথম ইনিংস: ৮০ ওভারে ১৮৩/৬