তারাবির নামাজ মূলত ৮, ২০ না ৩৬ রাকাত, জানুন বিস্তারিত (ভিডিও)

ধর্ম ও জীবন।।
পবিত্র মাহে রমজান আনন্দময় ইবাদতের সময়। রমজানে মুমিনের জন্য একটি বিশেষ নামাজের বিধান দেওয়া হয়েছে। বছরের আর কোনো মাসে এই নামাজ পড়ার বিধান নেই। বিশেষ এই নামাজের নাম ‘তারাবি’। তারাবি আরবি শব্দ ‘তারবিহাতুন’-এর বহুবচন। এর অর্থ হলো- আরাম করা ও বিশ্রাম করা।

ইসলামি ফিকহ অনুযায়ী, তারাবির নামাজে প্রতি চার রাকাত পর পর কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার বিধান রয়েছে। তাই এ নামাজকে তারাবির বা প্রশান্তির নামাজ বলা হয়।

আমরা সচরাচর ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে দেখি। তবে তারাবির নামাজ কত রাকাত আদায় করা উচিৎ সেটা নিয়ে একেকজন একেক ধরনের মত দিয়ে থাকেন। কেউ কেউ দাবি করেন ২০ রাকাত আদায় না করলে হবে না। আবার কেউ কেউ বলছেন ২০ রাকাত নির্দিষ্ট করে দেয়া নেই। ০৮ রাকাত এমনকি ৩৬ রাকাত তারাবির নামাজ আদায় করা যাবে। আসলে তারাবির নামাজ কত রাকাত আদায় করা ঠিক, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। তা বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুন…