আগৈলঝাড়ায় প্রশাসনের নির্দেশকে পাত্তাই দিলেন না বজলুল হক

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় প্রশাসনের নির্দেশ অমান্য করে সরকারি জায়গায় পাকা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভবনের পাশে একটি বিদ্যুতের খামে রয়েছে প্রায় অর্ধশতাধিক গ্রাহকের বিদ্যুতের তার। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের সন্ধ্যা নদীর পূর্বপাড়ে বাগধা বাজারের সরকারি রাস্তা ও জায়গা দখল করে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বজলুল হক মন্টু দ্বিতল পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনা জানার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু গত ১৫ মার্চ ঘটনাস্থলে গিয়ে সরকারি জায়গায় ভবন নির্মান কাজ বন্ধ করে দেন।

পরবতর্ীতে বজলুল হক মন্টু প্রশাসনের নির্দেশ অমান্য করে পাকা ভবন নির্মাণ কাজ আবারও শুরু করেন। বর্তমানে ভবনের কাজ চলমান রয়েছে। ওই নির্মানাধীন ভবনের সাথে পল্লী বিদ্যুতের খামে রয়েছে বাগধা বাজারের প্রায় অর্ধশতাধিক পল্লী বিদ্যুৎ গ্রাহকের সংযোগের তার। যে কোন সময় ভবনের কারনে ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা বজলুল হক মন্টু জানান, আমার রেকডর্ীয় জায়গায় আমি ভবন উত্তোলন করেছি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু স্যার এসে দেখে গেছেন। সে ভবন উত্তোলন করতে নিষেধ করেনি বা বন্ধ রাখার কথা বলেননি।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু বলেন, আমি একবার গিয়ে দেখে তাকে ভবন নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলেছি। সে পুনরায় ভবন নির্মাণ কাজ করার কথা শুনেছি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।