কেমন আছেন ক্রিকেটার মোশাররফ রুবেল

স্পোর্টস ডেস্ক।।
লম্বা সময় ধরে ব্রেন টিউমারে আক্রান্ত জাতীয় দলের ক্রিকেটার মোশাররফ রুবেল এখন রাজধানীর স্কয়ার হাসপাতাল ভর্তি। শারীরিক অবস্থা বেশ খারাপ হলে আইসিইউতেও ভর্তি হতে হয়েছিল তাকে। এখন অবশ্য কিছুটা ভালোর দিকে।

মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানা রূপা জানিয়েছেন, এখন শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এখনও কেমো নিতে হচ্ছে। সুস্থ হতে বেশ সময় লাগবে।

বৃহস্পতিবার ফেসবুকে তিনটি ছবি পোস্ট করেছেন চৈতি। ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের কেবিনে অসুস্থ স্বামীর শয্যার পাশে স্ত্রী চৈতি বই পড়ছেন এবং মোশাররফ রুবেল মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে পাঁচটি এক দিনের ম্যাচ খেলা রুবেল ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। ২০১৯ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর ছিটকে পড়েন ক্রিকেট থেকে।

লম্বা সময় ধরে চলা চিকিৎসা নিয়ে কিছুটা সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে; যা এতটাই স্পর্শকাতর স্থানে রয়েছে তাতে শঙ্কায় পড়েছে জীবন।

প্রথমবার চিকিৎসা করাতে ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারকে নেওয়া হয় সিঙ্গাপুরে। ফেরার পর ক্রিকেটে ফেরার কথা চিন্তা করলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়লে থেমে যায় ক্রিকেট।