পাথরঘাটায় আগুন: ২ কোটি টাকার ক্ষতি

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)।।
বরগুনার পাথরঘাটায় ডগইয়ার্ডে মাছ ধরার ৫টি ট্রলার রাতের আধারে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায়২ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে।

রবিবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১১ টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাওলানা আব্দুল কাদেরের ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে। পাথরঘাটা ফায়ার সার্ভিস, যুব রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ইলিয়াস কোম্পানির এফবি জাহিদ হাচান, পনু রারির এফবি মমতাজ এ দুটি ট্রলারের নাম জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি ক্ষতিগ্রস্থ ট্রলাররের নাম জানাযায়নি। এছাড়া এনামুল হোসাইন এর একটি ট্রলার আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ক্ষতিগ্রস্থ্য এফবি জাহিদ হাচান ট্রলাররের মালিক ইলিয়াস হোসেন জানান, গত ২ বছর ধরে সাগরে মাছ কম থাকার কারনে ট্রলার মালিকরা খুব সমস্যা ও ঋনগ্রস্থ্য হয়ে পরেছে। তার মধ্যে আমার প্রায় কোটি টাকার ট্রলারটিও পুরে গেছে। এখন নিশ্ব হয়ে পরেছি। কিভাবে এই সমস্যা কাটিয়ে উঠবো বুজতে পারছিনা।

ডকইয়ার্ডের মালিক মাওলানা আব্দুল কাদের জানান, ডকইয়ার্ডের সারেং ইফতারির ঘন্টা দুয়েক আগেই সব কাজ শেষ করে বাড়িতে চলে যায়। কিন্তু রাত এগারোটায় কি ভাবে আগুন লাগছে তা বলতে পারবো না। তবে ধারণা করা হচ্ছে শত্রুতাবশত হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শাহজাহান সিকদার জানান, অগ্নিকান্ডের পর ট্রলারগুলোতে ধার্য পদার্থ অপরদিকে প্রচন্ড বাতাস থাকার কারণে আগুন চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। এ ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণের পাশাপাশি অগ্নিকান্ডের কারন অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।