চরফ্যাশনে গভীর রাতে মাছ ধরতে গিয়ে ছাত্রলীগ কর্মীর মৃত্যু

চরফ্যাশন প্রতিনিধি (ভোলা)।।
চরফ্যাশন সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র মেহবুব হাসান বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু হয়েছে। এই সংবাদ ছড়িয়ে পড়লে কলেজ ও নিজ এলাকায় শোকের মাতম নেমে আসে।

থানা সূত্রে জানা যায, রবিবার (১০ এপ্রিল) রাত দেড়টায় নিজ পুকুরেবিদ্যুতের তার দিয়ে মাছ ধরে। ওই পুকুরে মাছ না পাওয়ায় পাশবর্তী পুকুরে বিদ্যুতের লাইন দিয়ে মাছ ধরতে গেলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আহত হয়। তাকে চরফ্যাশন হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। মেধাবী ছাত্র মেহবুব হাসান চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমলের চরযমুনা গ্রামের রফিকুল ইসলাম কবির ফরাজীর ছেলে। সে ছাত্রলীগ কর্মী।

তার মৃত্যুতে চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল গফুর, স্থানীয় নীলকমল ইউপির চেয়ারম্যান আলমগীল হোসেন হাওলাদারসহ দুলারহাট ছাত্রলীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।