পহেলা বৈশাখ

পহেলা বৈশাখ
-মোহাম্মদ এমরান

কৃষ্ণ চূড়ায় ধরেছে মুকুল
প্রকৃতি হয়েছে সবুজ!
আজি নাকি পহেলা বৈশাখ
হৃদয় মানেনা বুঝ!

বিশ্বাস আজি হারিয়ে গেছে
হৃদয়ের চাতালে পিশে!
নিঃশ্বাস আজি হারিয়ে গেছে
বাতাসের সাথে মিশে!

আশ্বাস আজি ক্লান্ত হয়েছে
আকাশের পানে ধেয়ে!
প্রশ্বাস আজি লুটিয়ে পড়েছে
নবান্নের গান গেয়ে!

আজি এ প্রভাতে কুড়াইনি বকুল
সখির খোপার তরে!
বিষন্ন হৃদয়ে বৈশাখী পাখিরা
ঘুমিয়ে রয়েছে ঘরে!