বাংলা নববর্ষ উপলক্ষ্যে মুলাদীতে শোভা যাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।
বরিশালের মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে শোভা যাত্রা ও শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে শোভা যাত্রা প্রদক্ষিণ শেষে শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনী। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ তারিকুল হাসান মিঠু।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী থানা তদন্ত কর্মকর্তা সমির কুমার দাস, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ আরিফ খান, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল পাশা, মুলাদী পৌরসভার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল হাওলাদার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।