মুলাদী পৌর আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মোনাজাত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
শহীদ জননী, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত সাহান আরা আব্দুল্লাহর রুহের মাগফিরাত কামনায় দিনভর কোরআন খানি, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করে মুলাদী পৌরসভা আওয়ামীলীগ।

মঙ্গলবার (২৬ এপ্রিল)বিকাল ৪টায় মুলাদী উপজেলা শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে পৌর আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান সিপু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর পরিচালনায় ইফতার পূর্বক আলোচনা সভায় অতিথিবৃন্দ ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আঃ বারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মাষ্টার মহিউদ্দিন মোশারফ রাড়ী, সালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুন অর রশিদ খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা এ্যাড. খান নকিব, কাজী নাসির উদ্দিন, মোশারেফ খান, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সি, পৌর প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, কাজী কামাল হোসেন, রফিকুল ইসলাম রবিন রাড়ী, পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান দেওয়ান, রফিকুল ইসলাম তালুকদার, মনির সরদার, সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ নেতা বজলুর রহমান খান, নজরুল ইসলাম বাবু, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ ও জাবেদ রাড়ী প্রমুখ।