মেহেন্দীগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন

রূপালী ডেস্ক।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশালের মেহেন্দীগঞ্জবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মেহেন্দীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক হাওলাদার মো. মনিরুজ্জামান শিমু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন।

মনিরুজ্জামান শিমু বলেন, সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল ফিতরের শুভেচ্ছা।