এবারের ঈদে কাউখালীর খালিদ এর নতুন চমক

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী (পিরোজপুর)।।
পিরোজপুরের কাউখালীর সন্তান অভিনেতা খালিদ হাসানের অভিনিত এবারের উল ফিতর উপলক্ষ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ১১টি নাটক প্রচারিত হবে। “গরম ফুচকা”নামের একটি একক নাটকে অভিনয় করেছেন যেটায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন খালিদ হাসান তার সাথে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন মীম, ফারুক আহমেদ, মৌ, সিরাজ সহ অনেকে। গরম ফুচকা পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।

খালিদ হাসান অভিনীত এই ঈদে যে নাটক গুলো প্রচার হবে নাটক:জমজ ১৫ পরিচালনায়:আজাদ কালাম নাটক:পেটুক পরিচালনায় :আজাদ কালাম নাটক:তান্দুরী চিকেন পরিচালনায়:মেহেদী রনি নাটক:ফলর্স এলার্ম পরিচালনায়:সম্রাট জাহাঙ্গীর নাটক:সাউন্ড ম্যান পরিচালনায়:মেহেদী রনি নাটক:বাজী পরিচালনায়:আজাদ কালাম নাটক:আলেক চাঁন পরিচালনায় :সামস্ করিম নাটক:কানামাছি বো বো পরিচালনায়:আনিসুর রহমান রাজিব নাটক:সিগারেটের শেষ অংশ পরিচালনায়:তাইফুর জাহান আশিক নাটক:হোয়াট ইস লাভ পরিচালনায়:তুহিন হোসেন(৭পর্বের ধারাবাহিক) অভিনেতা খালিদ হাসান এখন পর্যন্ত অর্ধশতাধিক এর বেশি নাটকে অভিনয় করেছেন।

যার মধ্যে উল্লেখ যোগ্য কঙ্কাল চোর, হোমডেলিভারী, গোলমাল, উড়ান, ডিফোর্স এজেন্সি,আমি সিঙ্গেল, সুরত,লুকিয়ে বাচুক ভালোবাসা, জমজ১২, জমজ ১৩, জমজ ১৪। তরুন এই অভিনেতা খালিদ হাসান অভিনয় সম্পর্কে বলেন, শুরুর দিকে যে কোন চরিত্রে অভিনয় করতাম।এখন একটু গল্প বুজে বুজে কাজ করা হয়। প্রধান চরিত্রে গরম ফুচকা নাটকে কাজ করা হলো। এখন থেকে আরো গল্প বুজে ভালো গল্পে কাজ করা হবে। আসলে আমি হিরো হতে চাই না চাই ভালো অভিনেতা হতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার গরম ফুচকা নাটক টি অবশ্যই দেখবেন।