ডোরাকাটা দাগ টানলেও গাধা গাধাই থাকে: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানে পডকাস্টের ছোট একটি অংশ ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে পাকিস্তান তেহেরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বলতে দেখা যায়, গাধা গাধাই থাকে।

একদিন আগে একটি পডকাস্টে কথা বলেন ইমরান। সেখানে রাজনৈতিক ইস্যু ছাড়াও তিনি ভক্ত এবং দলের কর্মীদের সঙ্গে যুক্তরাজ্যে থাকাকালীন বিভিন্ন স্মৃতি শেয়ার করেন। শনিবার (০৭ মে) এই খবর দিয়েছে জিওটিভি।

তিনি বলেন, আমাকে যুক্তরাজ্যে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল। কিন্তু আমি কখনো দেশটিকে নিজের বাড়ি মনে করিনি। আমি সব সময় সবার আগে পাকিস্তানি ছিলাম।

ইমরান বলেন, আপনি গায়ের মধ্যে ডোরাকাটা দাগ টানলেই একটি গাধা জেব্রা হয়ে যায় না। গাধা গাধাই রয়ে যায়।

এদিকে তার এই মন্তব্য পডকাস্টটি শেষ হওয়ার পরপরই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। ৩৬৩ হাজার বার সেটি দেখা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের নেটিজেনরা সেটিতে নানা প্রতিক্রিয়া জানান।