মুলাদীতে সাংবাদিক মিজানুর রহমানের শুভ বিবাহ সম্পন্ন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃতঃ মহসিন মল্লিকের এর পুত্র মোঃ মিজানুর রহমান (সাংবাদিক)-এর শুভ বিবাহ সম্পন্ন হয়েছে পৌরসভার ৪নং ওয়ার্ডের এনায়েত হোসেন হাওলাদার এর কন্যার সাথে। মোঃ মিজানুর রহমান দৈনিক বরিশালের সময় ও রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক।

রবিবার (০৮ মে) বিকাল ৫.৩০ মিনিটে ৩লক্ষ টাকা মহরানা ধার্য করিয়া পৌরসভার কাজি ও অধ্যক্ষ মাওঃ হারুন অর রশিদ এর মাধ্যমে সম্পন্ন হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- মুলাদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার খান, মুলাদী প্রেস ক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন, মুলাদী উপজেলা আ’লীগের সদস্য মশিউর রহমান টিপু, বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, বিশিষ্ট সমাজ সেবক আবু বকর সিদ্দিক, মুলাদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূইয়া কামাল, মুলাদী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবীন, মুলাদী উপজেলা তৃণমূল সাংবাদিক ইউনিটির সভাপতি মেহেদী হাসান, রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সাংবাদিক আরিফুল হক তারেক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তার দাম্পত্য জীবন সুন্দর হউক এ দোয়া করে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।