দশমিনায় রাত ২ টায় গোপনে বিয়ে দিতে গিয়ে ধরা

দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালী দশমিনা উপজেলা বাল্যবিবাহ পন্ডকরে দিল উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ মে) রাত ২টায় উপজেলার রনগোপালদী ইউনিয়নে কালারানী গ্রামের মোঃ হামিম হাওলাদার তার অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে একই উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের মোঃ আবদুল রশিদ এর ছেলের সাথে বাল্য বিয়ের আয়োজন করে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন আল হেলাল অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ দেয়ার অপরাধে উভয় পক্ষকে ২৮ হাজার টাকা জরিমানসহ বিয়ে না হওয়ার শর্তে মুচলেকায় ছেড়ে দেয়া দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহিউদ্দিন আল হেলাল জানান, সমাজের বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং প্রতিরোধে এ অভিযান অভ্যহত থাকবে।