আগৈলঝাড়ায় বৃদ্ধকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় থানায় মামলা দায়ের প্রস্তুতি নেয়া হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ মে) সকালে উপজেলার বাগধা ইউনিয়নের চঁাদত্রিশিরা গ্রামের মৃত এচাহাক বক্তিয়ারের ছেলে পয়সারহাট খান বাড়ি তিতুমীর এতিমখানা ও মাদ্রাসার বাবুর্চি হারুন বক্তিয়ারকে একই এলাকার পয়সারহাট বাজারের মেকানিক মহিন বক্তিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হলে চেয়ার দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

বৃদ্ধ হারুন বক্তিয়ার জানান, রাস্তার পাশে মহিন একটি জমিতে রশি টানিয়ে মাটি কাটতে ছিল। তখন আমি টানানো রশির বাহিরে মাটি পরে পরে যাওয়ার বিষয়ে মহিনকে বললে মহিন ক্ষিপ্ত হয়ে একটি চেয়ার দিয়ে আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযুক্ত মহিন বক্তিয়ার জানান, আমার জমির মাটি কাটার বিষয়ে হারুন বক্তিয়ারের সাথে ঝগড়া হলে তখন মারধরের ঘটনা ঘটে।
বৃদ্ধ হারুন বক্তিয়ারের মেয়ে লুনা বেগম জানান, আমার পিতাকে মারধর করে তারা হাসপাতালে এনে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে ভর্তি করে। আমরা মারধরের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।