বরিশাল বিএম কলেজের ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত

লালমোহন প্রতিনিধি।।
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিএম কলেজের ছাত্রকে পিাটয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে । রোববার (০৫ জুন) দুপুরে লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ীতে এ ঘটনা ঘটে । এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়- লালমোহন পৌরসভার ৯ নং ওয়ার্ড পাটওয়ারী বাড়ীতে রোববার দুপুরে মৃত মাসুদ পাটওয়ারীর ছেলে ও বরিশাল বিএম কলেজের ছাত্র আশিকুর রহমান আবির তার মাকে গালমন্দ করার কারন জানতে গেলে একই বাড়ীর ফয়েজ পাটওয়ারীর ছেলে মাসুম পারভেজ টিপু অশ্লিল ভাষায় গালিগালাজ করে । এক পর্যায়ে উত্তেজিত হয়ে বাড়ীর উঠনে আবিরকে এলাপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে এতে হামলায় তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।

আহত আবিরের ডাকচিৎকারে বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে লালমেহন স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করলে শারিরীক অবস্থার অবনতি দেখলে দ্রুত বরিশাল প্রেরন করে । আবির বর্তমানে বরিশাল শেরে-বাংলা মেডিকেল জলেজ হাসপাতালে চিকিৎসাদীন রয়েছে ।

এ ঘটনায় মাতা আকতারা বেগম বাদী হয়ে লালমোহন থানায় অভিযুক্ত টিপুসহ ২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে থানা পুলিশ টিপুকে আটক করা হয়েছে ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, অভিযোগ পেয়ে প্রধান আসামী টিপুকে আটক করেছি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।