মুলাদীতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদীতে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষ্যে মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে শোভাযাত্রা করা হয়েছে।

মঙ্গলবার (১৩জুন) সকাল ১০টায় মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাবের আয়োজনে এই শোভাযাত্রা করা হয়। মানুষকে রক্ত দানে উৎসাহ যোগাতে ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যরা এই কর্মসূচি পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, কলেজের অধ্যাপক মোঃ ফজলুর রহমান, এহতেশাম উল হক শিপু, ইকবাল হোসেন সিকদার, যুব ব্লাড ডোনার্স ক্লাবের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন ও নির্বাহী চেয়ারম্যান ফয়সাল হোসেনসহ ক্লাবের সদস্যরা।