গৌরনদীতে বাসষ্ট্যান্ডে আবারও চুরি

গৌরনদী প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডে বুধবার রাতে একটি মোবাইল ও একটি ওষুধের দোকানের টিনের চালা ও সিলিং কেটে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। মডেল থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাইমুন মোবাইল সপের মালিক সালাউদ্দিন সরদার জানান, বুধবার (২২ জুন) গভীর রাতে তার দোকানের টিনের চালা ও সিলিং কেটে প্রবেশ করে নগদ ৩৭ হাজার টাকা ও ৫টি অ্যান্ড্রয়েড ও ৪০টি বার্টন মোবাইল সেট চুরি করে নিয়ে যায়। একইভাবে সারা মেডিসিন কর্ণার থেকে নগদ ১০ হাজার টাকা ও কিছু ওষুধ চুরি করে নিয়ে যায়।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সাইমুন মোবাইল সপে একই ভাবে চুরি সংঘটিত হয়।