কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে জাকির সন্যমত (২২) যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত জাকির আমিরাবাদ গ্রামে হাবিব স্বন্যমতের পুত্র।

ইউপি সদস্য ও স্বজন সূত্রে জানাযায়, নিহত জাকির পেশায় একজন অটোচালক। তিনিএক পুত্র সন্তানের জনক। বিগত কিছুদিন পূর্বে তিনি একটি সড়ক দূর্ঘটনা কবলিত হয়। সেই ঘটনায় ও স্ত্রীর সিজারে বাচ্চা হওয়ায় কিছুটা অর্থনৈতিক সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাত ৯/১০ টার দিকে ঘর থেকে বের হয়। রাত অধিক হলে তাকে অনেকবার ফোন করা হয়। ফোন বাজলেও তা রিসিভ করেনি। সকালে তার লাশ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে কলাপাড়া থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কলাপাড়া থানার ওসি জসিম জানান, জাকির অর্থনৈতিক অসচ্ছলতার কারনে নিজেকে সামাল দিতে না পেরে এই দূর্ঘটনা ঘটাতে পারেন বলে তিনি প্রাথমিক ভাবে ধারনা । লাশের সুরতহাল শেষে ময়না জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর হবে।