মঠবাড়িয়ায় ৪০ পরিবারের ঈদ উৎসব ম্লান

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের প্রাণ কেন্দ্রে অবস্তিত বহুতল একটি ভবনের পয়ঃনিষ্কাশন ও বৃষ্টির পানিতে ৪০টি ব্যবসায়ী পরিবারের ঈদ উৎসব ম্লান হয়ে গেছে। ঈদুল আযহার এক মাস আগ থেকে এসব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জলাবদ্ধতা দেখা দেয়ায় ব্যবসায়িদের বেচা কেনা বন্ধ হয়ে যায়। পৌর কর্তৃপক্ষের কাছে একাধিক বার লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাননি ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা।

সরেজমিনে দেখা যায়, পৌর শহরের তুষখালী রোডের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে সড়কের বিপরীতে অবস্থিত ছয়তলা বিশিষ্ট অঙ্গন শপিং সেন্টার। এ সেন্টারে দি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক ও স্যামসাং শো-রুমসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠান এবং বহু পরিবার আবাসিক হিসেবে স্থায়ী ভাবে বসবাস করে আসছে। ওই বহুতল ভবনে বসবাসরত বাসিন্দারের প্রতি দিনের ব্যবহারের পয়ঃনিষ্কাশনের পানি পাইপ দিয়ে দীর্ঘদিন ধরে নীচে সড়কে পড়ে। এর ওপর চলতি বর্ষা মৌসুমের শুরুতে বর্ষার পানি ভবন সংলগ্ন ড্রেন উপচে ব্যবাসয়িদের দোকানে ডুকে চলাচলের পথ বন্ধ হয়ে যায়। এতে করে ওই ভবন সংলগ্ন আহম্মেদ মার্কেট,মহিউদ্দিন মার্কেটের সাইকেল ,চশমা,কম্পিউটার,পোলট্রি ফিড,মুদি মনোহরিসহ ৪০টি ব্যবসা প্রতিষ্ঠান দারুন ভোগান্তির মূখে পড়ে।ব্যবসায়ীরা ঈদুল আযহার এক মাস আগ থেকে জলাব্ধতায় ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতারা আসতে না পারায় দোকানীদের বেচাকেনা কমে ধস নামে।

অঙ্গন শপিং সেন্টার সংলগ্ন আহমেদ মার্কেটের নাসিম স্টোরের মালিক সাইকেল ও গ্যাস ব্যবসায়ি শাহ আলম জানান, ভবনের বাসিন্দাদের প্রসাবসহ ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি জমে দুর্গন্ধ হয়ে মশার উপদ্রবে নিয়মিত দোকানে বসা যায় নায়। গত বছর ঈদ-উল-আযহার আগে এক মাস প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লক্ষ টাকা বেচাকেনা হলেও এ বছরের ঈদের আগে গড়ে প্রতি দিন দশ থেকে পনের হাজার টাকা বেচাকেনা হয়নি। তিনি আরও বলেন দোকানের সামনে পানি জমে থাকায় অনেক সময় সাঁকো ইট দিয়ে দোকানে প্রবেশ করতে হয়েছে। জলাবদ্ধতার বিষয়টি পৌর কতৃপক্ষের কাছে তিন বির লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পাওয়া যায়নি।

ওই মার্কেটের কম্পিউটার ও বিকাশ ব্যবসায়ি মোঃ সাব্বির হোসেন জানান, ওই বহুতল ভবনে প্রায় ৩০ পরিবারের প্রতি দিনের ব্যবহৃত পানি ও বৃষ্টির পানি জমে থাকায় দুর্গন্ধ ছড়ালে প্রাই দোকান বন্ধ রাখতে বাদ্য হতে হয়।

একই অভিযোগ করে ব্যাবসায় ধ্বসের কথা বলেন, চশমা ব্যবসায়ি আল আমিন, মিজানুর রহমান, মহিউদিন মার্কেটের সাইকেল ব্যবসায়ি শাহিন ফরাজী।

এ ব্যাপারে অঙ্গন শপিং সেন্টারের মালিক মোঃ মনির হোসেন এর সাথে মুঠোফোনে ( ০১৭১৬০১৯০৩৩) একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন কেটে দেয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, বহুতল ভবন নির্মনের সময় ও সম্প্রতি বহেরা পর্যন্ত সড়ক প্রশস্ত করণের সময় ড্রেনের মধ্যে ইট,বালুসহ নির্মাণ সামগ্রী ফেলে ড্রেন ও ড্রেনের মূখ শ্রমিকরা বন্ধ করে দেয়ায় পানি সরতে পারছেনা।যার ফলে বৃষ্টি ও বিভিন্ন বাসা বাড়ির পানি ড্রেন উপচে জলাবদ্ধতা দেখা দেয়। লিখিত অভিযোগ পেয়ে সরেজমিন পরিদর্শণ করেছি।দ্রæত সময়ের মধ্যে এ জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মঠবাড়িয়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক জানান, এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পৌর নির্বাহী কর্মকর্তাকে বলা হয়েছে।