মুলাদীতে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে আধুনিক ও উন্নতমানের খাবারের নিশ্চয়তা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল) ।।
বরিশালের মুলাদী উপজেলায় ডাঃ আব্দুর রাজ্জাক ভুলু সেতুর পূর্বপার্শ্বে আধুনিক ও উন্নতমানের খাবারের নিশ্চয়তা দিয়ে দ্বিতীয় তলায় বিভিন্ন কারুকার্য আর দৃষ্টিনন্দন করে গড়ে উঠছে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট এ্যান্ড ফাস্টফুড। অল্প দিনের মধ্যেই দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টটি ভ্রমণ পিপাসুদের আস্থাভাজন হয়ে উঠেছে। প্রতিদিন শতশত ভ্রমণ পিপাসু এই রেস্টুরেন্টে ভিড় করেন।

নয়াভাঙ্গুনী নদীর উপর ১ হাজার ৩৭৭ফিট লম্বা সেতুটিতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী, চাকুরীজীবিরা (বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ) ভ্রমণ করতে আসেন। সেতুর পূর্বপাশে রয়েছে প্রায় ২ বর্গমাইল বালুর মাঠ এবং এর চারিদিকে কাঁশবন। হাজার হাজার ভ্রমণ পিপাসু বিনোদনের জন্য বালু মাঠটিতে ভিড় জমায়। ছোটবড় সবাই মিলে ট্রেন ভ্রমণ করেন আর এলোমেলো বাতাসে কাঁশবনগুলো দুলতে থাকে। যার যার ইচ্ছে মত কাঁশবনের সাথে গাঁ ভাসিয়ে ছবি তুলতে থাকেন। ছবি তুলতে থাকেন দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে গিয়েও।

ভ্রমণ পিপাসুরা যখন ক্লান্ত আর ক্ষুধার্ত হয়ে পড়েন তখন খাবারের জন্য সুন্দর ও নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্টফুডে চলে আসেন।

অনেক বছরের অভিজ্ঞ সেভ (রাধুনি) দ্বারা রেস্টুরেন্টে তৈরী হয়- চিকেন ফ্রাই বার্গার, আমেরিকান বার-বি-কিউ বার্গার, চিকেন ফ্রাই, পপ চিকেন (৬পিস), স্ট্রিপ চিকেন (৬পিস), হট উইংস (৬পিস), ফ্রাইড রাইচ, চিকেন, ভেজিটেবল কারি উইথ সালাদ, ফ্রাইড রাইচ, চিকেন তান্দুরী, ভেজিটেবল কারি উইথ সালাদ, ফ্রাইড রাইচ, বার-বি-কিউ চিকেন, ভেজিটেবল কারি উইথ সালাদ, ভেজিটেবল চাওমিন (নুডুলস), চিকেন চাওমিন (নুডুলস), প্রন চাওমিন (নুডুলস), স্পেশাল মিক্স চাওমিন (নুডুলস), বিফ চাওমিন (নুডুলস), ভেজিটেবল পাস্তা, চিকেন পাস্তা, ভেজিটেবল মক্সি পাস্তা, ওভেন বেকভ পাস্তা, থাই সুপ, কর্ণ সুপ, ভেজিটেবল সুপ, চিকেন ভেজিটেবল সুপ, সুইট লাচ্চি, ব্যানানা লাচ্চি, ম্যাংগো লাচ্চি, পেস্তাবাদাম লাচ্চি, ফালুদা, ভ্যানিলা মিস্ক শেক, স্ট্রবেরি মিল্ক শেক, চকোলেট মিল্ক শেক, ম্যাংগো, অরেঞ্জ, লেমন, আপেল, হট কফি, ক্লোল্ড কফি, চকলেট কোল্ড কফিসহ আরো অন্যান্য খাবার।

মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার দায়িত্বে সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান বলেন, আমার পরিবারসহ আমি এখানে নাস্তা করেছি। নাস্তার মান ভালো এবং নিরিবিলি পরিবেশ রয়েছে।

ডাক্তার সুমাইয়া ফারহানা, ডাক্তার কামরুল আহসান ও ডাক্তার শফিকুল ইসলাম সোভন বলেন, গ্রাম পর্যায়ে রেস্টুরেন্টটি খুবই উন্নতমানের, নিরিবিল পরিবেশ, ফ্লোরটি বেশ বড় ও রান্নার মানগুলো খুবই ভালো।

ভ্রমণ করতে আসা হিজলা উপজেলার নাহিদ সিকদার, নিহাদ সিকদার ও জাহাঙ্গীর হোসেন কাজী বলেন, এখানে সবইতো শহুরের পরিবেশ। গ্রামে এত সুন্দর করে শহুরে পরিবেশের চাইনিজ রেস্টুরেন্ট গড়ে উঠেছে তা কেউ না দেখলে বুঝতে পারবে না এবং খাবার মানও খুবই ভালো।

মেহেন্দিগঞ্জ থেকে আসা আঃ জব্বার ও শ্রী নিবাস বলেন, আমি আরো কয়েকবার ভ্রমণ করতে এসে ভালোমানের নাস্তার দোকান পায়নি। এবার দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে ভালোমানের খাবারের ব্যবস্থা দেখে আমার ভালো লেগেছে।

কাজিরহাট থানা থেকে আসা ভ্রমণ পিপাসু মোঃ সোহাগ ও তার পরিবারবর্গ বলেন, নতুন এই রেস্টুরেন্টের কথা শুনে পরিবার পরিজন নিয়ে আমরা এলাম। খাবারগুলোর মান খুবই ভালো আর এখানকার খাবার পরিবেশনও অনেক সুন্দর। গ্রাম পর্যায়ে যে এরকম এত সুন্দর চাইনিজ রেস্টুরেন্ট হতে পারে সেটা যারা না এসেছেন তারা বুঝবেন না। রেস্টুরেন্টটির পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।

প্রসঙ্গত, দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খাবার ও ফাস্টফুড পরিবেশনের পাশাপাশি বড় ধরনের পার্টি যেমন- জন্ম দিন, বিবাহ বার্ষিকী, সভা-সেমিনারসহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সু-ব্যবস্থা রয়েছে।