মির্জাগঞ্জে ৫ ইউনিয়নে বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
আহবায়ক কমিটি গঠনের ৫ মাস পরে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৫ ইউনিয়নে ২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি গঠন করা হয়েছে। ওয়ার্ড বিএনপি’র প্রতিনিধিদের সরাসরি ভোটে নির্বাচিত ব্যক্তিদের কমিটি অনুমোদন করা হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯ টায় উপজেলা বিএনপির আহবায়ক আশরাফ আলী হাওলাদার ও যুগ্ম-আহবায়ক প্রফেসর মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি আহবায়ক তাঁর নিজ ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান।

নির্বাচিতরা হলেন- মাধবখখালি ইউনিয়নে সভাপতি শাহিন চৌধুরী পাশা,সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার, আমড়াগাছিয়া ইউনিয়নে সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক খান মোঃ শাহজাদা, দেউলী সুবিদখালী ইউনিয়নে সভাপতি দেলওয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, কাকড়াবুনিয়া ইউনিয়নে সভাপতি আব্দুল লতিফ মৃধা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মজিদবাড়িয়া ইউনিয়নে সভাপতি মোজাম্মেল হোসেন টুকু মিয়া, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মৃধা।

এর আগে জুলাই মাসের প্রথম থেকে পর্যায়ক্রমে ৮ জুলাই আমড়াগাছিয়া ও দেউলী সুবিদখালী ইউনিয়নে, ১২ জুলাই মজিদবাড়িয়া ইউনিয়নে, ২০ জুলাই কাকরাবুনিয়া ইউনিয়নে, ২১ জুলাই মাধবখালী ইউনিয়নে দি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম-সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদককে কাউন্সিলর নির্বাচিত করা হয়। ওয়ার্ড পর্যায়ের ৫ সদস্যের কাউন্সিলর সরাসরি ভোটে ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৭ জানুয়ারি উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৫ ইউনিয়নে আহবায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি কর্মী সভার মাধ্যমে ওয়ার্ড পর্যায়ে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন।