ভান্ডারিয়ায় গৃহবধূকে ধর্ষণে চেষ্টা, লম্পটের লিঙ্গের কিছু অংশ কর্তন

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশ্চিম পশারীবুনিয়া গ্রামে (বোথলা সংলগ্ন) শুক্রবার (২৯ জুলাই) রাতে দুই সন্তানের জননীকে ধর্ষনের চেষ্টায় লাভলু (৪৮) নামের এক ব্যক্তির আংশিক লিঙ্গ কর্তন এর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননী ওই গৃহবধূর সঙ্গে পশ্চিম পশারীবুনিয়া গ্রামের কাঞ্চন আলী হাওলাদার এর ছেলে মুদি দোকানী লাভলু হাওলাদার এর পরকীয়া সম্পর্ক তৈরী হয়। এবং স্বামীর অনুপস্থিতিতে রাতের আধারে প্রায়শই ওই গৃহবধূর সঙ্গে সে দেখা করত। সম্প্রতি তাদের সম্পর্কের টানা পোড়েন চলছিল। শুক্রবার গভীর রাতে স্বামীর অনুপস্থিতিতে লাভলু ওই গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ কৌশলে তার পুরুষাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে পোচ দিয়ে কেটে ফেলার চেষ্টা করে এবং কুপিয়ে আহত করে।

আহত লাভলুর চাচা মিলন হাওলাদার জানান, লাভলুকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভান্ডারিয়া থানার উপ পরিদর্শক মো. ফারুক আলম জানান, ওই গৃহবধূ লিখিত অভিযোগ দায়ের করেন।