রাতে হাতে মেহেদি দিয়ে ঘুমালো লিজা, সকালে যা দেখল মা

অনলাইন ডেস্ক।।
ভোলার লালমোহনে লিজা আক্তার নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বদরপুর ইউপির স্লুইজ এলাকার সর্দার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লিজা ওই বাড়ির মহিউদ্দিনের মেয়ে।

লিজার মা ঝর্না বেগম বলেন, রাতের খাবারের পর হাতে মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়ে লিজা। পরে আমরাও ঘুমিয়ে যাই। তবে সকালে ঘরের আড়ার সঙ্গে লিজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে আমার চিৎকারে পাশ্ববর্তী ঘরের লোকজন এসে দড়ি কেটে লিজার মরদেহ নিচে নামায়।

তিন আরো বলেন, গত কয়েক মাস আগে নারায়নগঞ্জের এক ছেলের সঙ্গে লিজার বিয়ে হয়। বিয়ের পর লিজাকে ওই ছেলে সেখানে নিয়ে যান। লিজা বাড়িতে বেড়াতে এসে আর স্বামীর কাছে যেতে রাজি হচ্ছে না। তবে কি কারণে লিজা গলায় ফাঁস দিয়েছে তা আমরাও সঠিক বলতে পারছি না।

লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।