বরিশালে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

রূপালী ডেস্ক।।
তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধিসহ অসহনীয় লোড শেডিং এবং ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহমানকে হত্যার প্রতিবাদে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও উত্তর জেলা বিএনপি যৌথ উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ আগস্ট) সকাল ১১ টায় উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদুল্লাহর সভাপতিত্বে সদররোড জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও বরিশাল জেলা দক্ষিন এর আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু।

এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সদস্য ও সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল জেলা দক্ষিন বিএনপি সদস্য অলহাজ্ব নুরুল আমিন, উত্তর জেলা বিএনপি সদস্য ও মুলাদী উপজেলা বিএনপি সভাপতি আং ছত্তার খান, হিজলা উপজেলা জেলা বিএনপি আহবায়ক আব্দুল গফফার খান, বরিশাল কোতয়ালী বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সেলিম, বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপি সদস্য এ্যাড, নাজিম উদ্দিন আহমেদ পান্না, উত্তর জেলা বিএনপির সদস্য আফসার হোসেন আলম, জিয়াউদ্দিন সুজন, সিহাব আহমেদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আং হক ফরাজি, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, গৌরনদী বিএনপি নেতা হান্নান শরীফ, সফিকুজ্জামান মিলন, উত্তর জেলা বিএনপি সদস্য দুলাল রায় দুলু, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল মন্নান মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারন সম্পাদক রুফকুল ইসলাম জনি, উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্সেদ মাসুদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ ফুয়াদ দেওয়ানসহ বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে সঞ্চলনা করেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আকতার হোসেন মেবুল এবং উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

এর পর্বে কোতয়ালী বিএনপি, জেলা শ্রমিকদল, উত্তর জেলা মহিলা দল, জেলা যুবদলসহ বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।