মুলাদীতে উপজেলা ও পৌর আ লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
মুলাদীতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে শোক দিবস পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় নেতাকর্মীরা মুলাদী পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র‌্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেন।

এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ছালেহ উদ্দীন হাওলাদার। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন ও পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত আহসান খান তিলকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ছিলেন, মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা মো. মোশাররফ হোসেন খান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ড. মো. আমিনুল হক কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক আবুল বাশার খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এনামুল হক মন্টু, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নান্নু রাড়ী, সদস্য কামরুজ্জামান রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলহাজ্ব আব্দুর রব হাওলাদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আকবর মুন্সী, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শিহাব উদ্দীন রাড়ী, বাবলু সিকদার, তাপস মজুমদার, মতিউর রহমান খান, যুবলীগ নেতা হাজ্বী মিঠু হাওলাদর, রফিকুজ্জামান রাসেল, মুক্তিযোদ্ধা প্রজন্ম নেতা অলিউল্লাহ খান মিমন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দীন খোকা রাড়ী, সিপার খান, চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম মৃধা, চরকালেখান ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রহমান খান, গাছুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট তানভীর আহমেদ রাড়ী, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তালুকদার, মনির হোসেন সরদারসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।