সারাদেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মুলাদীতে পৌর আ. লীগের বিক্ষোভ

মুলাদী প্রতিনিধি।।
২০০৫সালের ১৭ আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলা ও বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মুলাদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন।

বুধবার (১৭ আগস্ট) সকাল ১০.৩০ টায় মুলাদী পৌরসভা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি জিয়াউল আহসান খান সিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সালেহ উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, রফিকুল ইসলাম রবিন, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ রাড়ী সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।