এ কেমন হেরে যাওয়া!

এ কেমন হেরে যাওয়া!
-হেলেন রহমান আঁখি

সক্রেটিস হেরে গিয়ে
অন্যদের কে দিয়েছিলেন জিতিয়ে,

আজ সমগ্র বিশ্ব জানে
সক্রেটিসের পরিসর, পরিচিতি

হেরে যাওয়া ঐসব মানুষেরা
শুধু – ই ঘৃণিত ইতিহাস
এছাড়া আর কি!

আজ আমি জীবনের
এমন এক পর্যায়ে এসে দাঁড়িয়েছি
যেথায় আমি বেজায় দোষী,

আমার লালিত সত্য,কথাবার্তা
সবকিছুই বিচারাধীন
লাঞ্চিত আমি, তিরঃস্কৃত

তবু নাই কারো প্রতি অভিযোগ
হয়ত এমন… ই হবার ছিলো।

সকলে শুধু জিতে গেলে
কারণে বা অকারণে
তখন সে জয় উদযাপন করে
তবে আজ আমি করবো
পরাজয়কে উদযাপন!

নিজেকে সাজাব,পরাজয়কে
করে বরণ চলে যাব
দূর থেকে বহুদূরে।

না অভিমান নয়
এ সিদ্ধান্ত নিতান্তই
আমার পরাজয়কে স্বীকার করতে।

সকলে শুধু জয়কে ভালোবাসে
আজ আমি পরাজয়কে ভালোবেসে
দেব সর্বোচ্চ স্থান।

হেসে হেসে কাঁদছি দেখো
ভেবো না এ কান্না আমার
অভিযোগের…. কেউ ভেবো না এমন
কেননা জয় যতটা

মানুষ কে মানুষ করে
তারচেয়ে বেশি শিক্ষা
দেয় পরাজয়!

বুঝলাম পথচলায় বড় নিবিড়তায়,
হা! হা! হা! হা! হা!