ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ চলাচল বন্ধ

রূপালী ডেস্ক।।
ভোলায় বৈরী আবহাওয়ার কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটে লঞ্চ এবং জেলার অভ্যন্তরীন সকল রুটে ৬৫ ফুটের নিচে সকল নৌ-যান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ। শুক্রবার (১৯ আগস্ট) ভোলা নদী বন্ধরের সহকারি পরিচালক মোঃ শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বৈরী আবাহাওয়া, যাত্রীদের নিরাপত্তা এবং নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত থাকায় শুক্রবার দুপুর ১২টা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নৌ-যান চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়।

এদিকে সকাল থেকে জেলাজুড়ে ভারী বর্ষণ হলেও বিকাল থেকে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। এতে নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। উপকূল জুড়ে বিরাজ করছে আতংক উৎকন্ঠা। অন্যদিকে সকল মাছ ধরার নৌকা এবং ট্রলারকে নিরাপদে আসতে বলেছে প্রশাসন।