যেসব ফ্রেশ এ্যান্ড টেস্টি খাবার পাওয়া যায় মুলাদীর দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে

মুলাদী প্রতিনিধি ।।
বরিশালের মুলাদী উপজেলায় ডাঃ আব্দুর রাজ্জাক ভুলু সেতুর পূর্বপার্শ্বে ফ্রেশ এ্যান্ড টেস্টি খাবারের নিশ্চয়তা দিয়ে দ্বিতীয় তলায় বিভিন্ন কারুকার্য আর দৃষ্টিনন্দন করে গড়ে উঠছে দারুচিনি চাইনিজ রেস্টুরেন্ট। অল্প দিনের মধ্যেই দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টটি ভ্রমণ পিপাসুদের আস্থাভাজন হয়ে উঠেছে। প্রতিদিন শতশত ভ্রমণ পিপাসু এই রেস্টুরেন্টে আসেন সুস্বাদু খাবার খেতে।

নয়াভাঙ্গুনী নদীর উপর ১ হাজার ৩৭৭ফিট লম্বা সেতুটিতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা ও বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী, চাকুরীজীবিরা (বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ) ভ্রমণ করতে আসেন। সেতুর পূর্বপাশে প্রায় ২ বর্গমাইল বালুর মাঠ এবং এর চারিদিকে কাঁশবন রয়েছে। প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু বিনোদনের জন্য বালু মাঠে ভিড় জমায়। এলোমেলো বাতাসে দুলতে থাকা কাঁশবনগুলোর সঙ্গে একাকার হয়ে যায় ছোটবড় সবাই। যার যার ইচ্ছে মত কাঁশবনের সাথে গাঁ ভাসিয়ে ছবি তুলতে থাকেন। পাশাপাশি দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টও এখন খোশগল্প আর ছবি তোলার একটি নতুন জায়গা।

ভ্রমণ পিপাসুরা ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় খাবারের জন্য সুন্দর ও নিরিবিলি পরিবেশে গড়ে ওঠা দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে চলে আসেন। এসময় খাবারের পাশাপাশি চারিদিকের মনমুগ্ধকর দৃশ্যগুলো সবাই উপভোগ করেন।

দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে অনেক বছরের অভিজ্ঞ সেভ (রাধুনি) দ্বারা চাইনিজ ও ফাস্টফুড তৈরী হয়। জনসাধারণের সুবিধার জন্য নিম্নে খাবারের তালিকা দেয়া হলো-

প্রসঙ্গত, দারুচিনি চাইনিজ রেস্টুরেন্টে চাইনিজ খাবার ও ফাস্টফুড পরিবেশনের পাশাপাশি বড় ধরনের পার্টি যেমন- জন্ম দিন, বিবাহ বার্ষিকী, সভা-সেমিনারসহ সকল ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজনের সু-ব্যবস্থা রয়েছে।