মির্জাগঞ্জ উপজেলা বিএনপির ৪ দিনের কর্মসূচি ঘোষণা

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ দ্রব্যমূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশ কর্তৃক কর্মী হত্যার প্রতিবাদে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচিতে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ২২ আগস্ট থেকে সারাদেশে উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশ্ররাফ আলী হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত ধারাবাহিক কর্মসূচিতে রয়েছে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের ভয়াং বাজারে এবং বিকেল ৪ টায় আমড়াগাছিয়া ইউনিয়নের মহিষকাটা বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

শুক্রবার (২৬ আগস্ট) সকাল ৯ টায় দেউলী-সুবিদখালী ইউনিয়নের দেউলী বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

শনিবার (২৭ আগস্ট) সকাল ১০ টায় মাধবখালী ইউনিয়নের কাঠালতলী বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

রবিবার (২৮ আগস্ট) সকাল ১০ টায় কাকড়াবুনিয়া ইউনিয়নের গাজীপুরা বাজারে ও বিকেল ৪ টায় মির্জাগঞ্জ ইউনিয়নের ভিকাখালী বাজারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।

স্থানীয় বিএনপি’র নেতাদের সাথে কথা বলে জানা যায়, নিত্য পণ্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে তারা মাঠে থাকতে চান। কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে সাথে সাধারণ জনগণের সম্পৃক্ততা বাড়ানোই তাদের লক্ষ্য।