কুয়াকাটা সৈকত থেকে গলিত লাশ উদ্ধার

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) দুপুর একটায় সৈকতে জিরো পয়েন্টের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি পুরোপুরি গলিত হওয়ায় এটির পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি। তবে এটি একটি পুরুষের লাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর সাগর থেকে লাশটি সৈকতের তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের ধারনা, ঝড়ের কবলে পরে সাগরে নিখোজ কোন জেলের লাশ হতে পারে এটি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।