মাদক বিক্রেতার কামড়ে পুলিশের এসআই আহত

আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল।।
বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে মাদক বিক্রেতার কামড়ে থানার উপপরিদর্শক আহত হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক নুর আলম ও উপপরিদর্শক আলী হোসেন উপজেলার গৈলা ইউনিয়নের সুজনকাঠী গ্রামে যান। অভিযান চালিয়ে (অবঃ) প্রাপ্ত পুলিশ সদস্য আজিজুল মোল্লার ছেলে মাদক বিক্রেতা তাইমুন মোল্লাকে উপপরিদর্শক আলী হোসেন গ্রেপ্তার করতে গেলে তাকে কামড়ে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার সময় অপর উপপরিদর্শক নুর আলম তাকে ১শত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করে। এঘটনায় উপপরিদর্শক নুর আলম বাদী হয়ে বুধবার সকালে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়।