বাড়ির পাশে বিয়ে করলে কী অসুবিধা হবে?

লাইফস্টাইল।।
বাড়ির পাশে বিয়ে করলে ঠিক অসুবিধা কী সেটা বলবো না তবে আপনি কিছু সুবিধা থেকে বঞ্চিত হবেন। আর সুবিধা থেকে বঞ্চিত হওয়াও অনেকটা অসুবিধার মতই।

যে যে সুবিধা থেকে বঞ্চিত হবেন:

০১. বাড়ি কাছে হওয়ায় শ্বশুর বাড়ি যাওয়ার যে আলাদা একটা আয়োজন, আগ্রহ,আনন্দ কোনটাই পাওয়া যায় না।
০২. শ্বশুর বাড়িতে যে একটা আলাদা কদর গুরুত্ব থাকে বাড়ি কাছে হলে সেটা থাকে না।
০৩. স্বামী স্ত্রী বা পারিবারিক সমস্যা কলহ এগুলো অল্পতেই শ্বশুর বাড়িতে চলে যাবে যার ফলে সম্পর্কে টানাপোড়েন শুরু হব।
০৪. স্ত্রী কিছু থেকে কিছু না হতেই বাপের বাড়ি চলে যাবে।
০৫. এগুলো ছাড়াও আরও নানা বিধ অসুবিধা হয়ে থাকে।

সুতরাং বিশেষ কোন সুবিধা না পেলে এগুলো এড়িয়ে চলুন।