ব‌রিশা‌লে চু‌রি হওয়া দেড়শ বছরের পু‌রনো শিবলিঙ্গ উদ্ধার

রূপালী ডেস্ক।।
ব‌রিশা‌লে ম‌ন্দির থে‌কে চু‌রি হওয়া দেড়শ বছরের পু‌রনো শিব লিঙ্গ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। এ সময় হুমায়ন খান না‌মে একজন‌কে আটকও করা হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌ‌নে ১২টায় বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল কোতয়ালি ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম।

তি‌নি ব‌লেন, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মঙ্গলবার রাত ৮টার দি‌কে নগরের কাউনিয়া থানাধীন বেলতলা এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। এ সময় আটক হুমায়ন‌কে জিজ্ঞাসাবাদ চল‌ছে।

উল্লেখ্য, সোমবার গভীর রা‌তে ব‌রিশাল নগরের কা‌লিবা‌ড়ি রো‌ডের শ্রী শ্রী কালীমাতার ম‌ন্দিরের দরজা ভে‌ঙে তিন ফুট দৈর্ঘ‌্যর পাথ‌রের শিব লিঙ্গ চ‌ু‌রি হয়। সকা‌লে পু‌রো‌হিত অমল কুমার দত্ত পূজা অর্চনা কর‌তে গি‌য়ে ম‌ন্দি‌রের দরজা ভাঙা পায় এবং ম‌ন্দি‌রে শিব লিঙ্গ না থাকার বিষয় লক্ষ‌্য ক‌রেন। প‌রে থানা পু‌লিশ‌কে জানা‌লে তারা গি‌য়ে ঘটনাস্থল প‌রিদর্শন করে।

মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত জানান, প্রতিদিন বেলা ১১টায় তিনি মন্দিরে গিয়ে পূজা দেয়। মঙ্গলবার পূজা দিতে মন্দিরে গিয়ে দেখতে পান দরজা ভাঙা ও শিবলিঙ্গ নেই। দেড়শ বছ‌রের পুর‌নো শিব‌লি‌ঙ্গের মূল‌্য কো‌টি টাকার মত।