জেলের জালে ১শ’৮৫ কেজি ওজনের পাখি মাছ

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাহাঙ্গীর মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১শ‘ ৮৫ কেজি ওজনের ১ টি পাখি মাছ বা সেইল ফিস। এটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ দেড় ফুট। বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি ধরা পড়ে। পরে আজ দুপুরে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা না থাকায় মাছটি ২৫ হাজার টাকায় কিনে নেন ইউনুস বয়াতী নামের এক মাছ ব্যবসায়ী।

জাহাঙ্গীর মাঝি বলেন, বুধবার বঙ্গোপসাগরের ১০০ বাম এলাকায় মাছটি জালে ধরা পড়ে। মাছটি বড় হওয়ায় ট্রলারে তুলতে অনেক কষ্ট হয়েছে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ মাছ সাধারণত গভীর সাগরে বিচরণ করে। দ্রুতগামী বেশী ওজনের এ মাছ সচারচার ধরা পড়ে না।