কাজীরহাট পুকুর থেকে ৮০ বছরের বৃদ্ধার লাশ উদ্ধার

কাজীরহাট প্রতিনিধি, বরিশাল।।
বরিশাল জেলার কাজীরহাট থানাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামের পিতাঃ মৃত রেকাত আলী ফকিরের ছেলে আঃ মজিদ ফকির (৮০) বছরের বৃদ্ধার লাশ নিজ বাড়ির পুকুর থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) কাল ১০ টায় উদ্ধার করেছে।

জানাগেছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টার পর থেকে নিখোঁজ ছিলেন বলে বৃদ্ধার স্ত্রী জাহানারা বেগম (৭০) জানায়। তিনি বলেন, আমার স্বামীও বিভিন্ন রোগে আক্রান্ত, চোখে কম দেখে, কানেও কম শুনে।

পাশের বাড়ির ইসমাইল মীর (৬৫) জানায়, রাত আনুমানিক ৯ টায় বৃদ্ধার সাথে দেখা হয়েছে তাদের বাড়ি। মৃতের ভাতিজা রেজাউল জানায়, সকালে আমার চাচাকে পুকুরে দেখে ভাসমান অবস্থায় সজলের স্ত্রী মুন্নি বেগম (৩৬)।

মুন্নি বলেন, সকাল ১০ টায় পুকুরে তরকারি ধোয়ার জন্য গেলে পুকুরে মধ্যে লাশ দেখে চিৎকার করলে লোকজন দৌড়ে আসে। স্থাণীয় গ্রাম পুলিশ জাফর ঘটনা স্থলে এসে দেখতে পেয়ে কাজীরহাট থানা পুলিশকে সংবাদ দেয়। অবশেষে সোহবাহান মাতুব্বর ও কবির মের্দ্দা মিলে বৃদ্ধার লাশ উদ্ধার করে। ঘটনা স্থল পরিদর্শন করেন কাজীরহাট থানা পুলিশের এসআই ফরিদ ও সঙ্গিয় ফোর্স।