কলাপাড়ায় গাছ থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিপুর ইউনিয়নে কমরপুর গ্রামে তেঁতুল গাছে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। নিহত যুবকের নাম ইলিয়াশ হোসেন (২২)। ভ্যান চালাতো আবার অন্য মজুরের কাজ করতো।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে তার তর্কতর্কির পর স্ত্রীকে শ্বশুর বাড়ি পৌছে দিয়ে বাড়ি চলে আসে। এরপর ঘরে কিছুক্ষণ থেকে সে বাইরে বের হয়ে যায়। পরে তার মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের সাথে কথা বলে ধারনা করা হয় পারিবাহিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১১টার দিকে ইলিয়াশের মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।