প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বরিশাল জেলার হিজলা উপজেলা ২ নং মেমানি ইউনিয়ন দেবুয়া গ্রামের বাসিন্দা আমি মোঃ আব্দুর রাজ্জাক হাওলাদার পিতা মোঃ ইসমাইল হাওলাদার গ্রাম দেবুয়া। ‌গত ১২ অক্টোবর ২০২২ দৈনিক ক্রাইম পেট্রোল ২৪ ডট কম এর হিজলা প্রতিনিধিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা এবং বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়, যার কোন সত্যতা নেই। উক্ত নিউজের সাথে আমি এবং আমার পরিবারের কোনো লোক জড়িত ছিল না।

মূল বিষয় হচ্ছে , সেকান্দার জমদ্দার পিতা হেলান জমদার, গ্রাম দেবুয়া’র ছেলে হুমায়ুন জমদ্দার হুমায়ুন জমাদার এবং নোমান জমিদার পিতা সেকান্তর জমাদ্দার দীর্ঘদিন যাবত আমার প্রতিবেশী নুর ইসলাম মোল্লা এবং মোসাম্মৎ নিলুফা বেগম স্বামী ফোরকান হাওলাদার এর বাগান থেকে সুপারি চুরি করে আসছিল। গত ২৯/৯/২০২২ ইংরেজি তারিখ এলাকার মানুষের হাতে সুপারিসহ ধরা পড়ে। কিন্তু তারা প্রতিবেশী হওয়াতে স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি মিলমিস করে দেয় যাহার সাথে আমি বা আমার পরিবারের কোন লোক জড়িত ছিল না। এরপরেও সেকান্দর জমাদার উক্ত ঘটনার প্রায় চার দিন পর একটি কুচক্রী মহল এর কু পরামর্শে আমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে যাহা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

পরবর্তীতে যাদের সুপারিশ চুরি হয়েছে তারাও সেকান্দার জমাদারের এবং তার ছেলের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে যার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।