ভান্ডারিয়ায় লিয়াকত ও রোকেয়া বেগম নির্বাচিত

মামুন হোসেন, ভান্ডারিয়া।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় সোমবার (১৭ অক্টোবর) দ্বিতীয় বারের মত সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর জেলা পরিষদ নির্বাচন। এতে সাধারণ সদস্য পুরুষ পদে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার ৯১ ভোটের মধ্যে তালা চাবি প্রতিকে ৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানুর রহমান মিলন টিউবয়েল মার্কায় পেয়েছে ২০ ভোট পান।

এ পদে মোট ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অপর দিকে ৩নং সংরক্ষিত মহিলা সদস্য (ভান্ডারিয়া-মঠবাড়ীয়া) জাতীয় পার্টি-জেপির মহিলা পার্টির নেত্রী রোকেয়া বেগম ফুটবল প্রতিকে মোট ( ভান্ডারিয়া ৯১ ও মঠবাড়ীয়া- ১৪৬) ২৩৭ ভোটের মধ্যে ১৬৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী শাহানাজ দোয়াত কলম মার্কায় ৫৪ ভোট পেয়েছে। এ পদে মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

উল্ল্যেখ: ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা বিদ্যালয়ে সকাল ৯টায় ইভএমএ ভোট গ্রহন শুরু হয়ে দুপুর ২ টায় শেষ হয়।