মুলাদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় ২৯ অক্টোবর শনিবার (২৯ অক্টোবর) বেলা ১০টায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মুলাদী ডাকবাংলা থেকে র‌্যালি বের হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক পরিদক্ষণ শেষে থানা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুলাদী থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান। থানা এস আই সমিরণ চন্দ্রের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ার কাজী মাইনুল আহসান সবুজ, পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আলমগীর হোসেন সুমন রাড়ী, মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ দিদারুল আহসান খান, এস আই কাইয়ুম ও মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল প্রমুখ।

বক্তারা বলেন, পুলিশিই জনতা, জনতাই পুলিশ। সমাজে শান্তি শৃংখলা ফিরিয়ে আনতে হলে পুলিশ জনতা মিলেই কাজ করতে হবে। ছাত্র সমাজের সব চাইতে বেশি ভূমিকা রাখতে হবে। তাদের অঙ্গীকার করতে হবে ইভটিজিং করবো না, কোন ধরনের নেশার সাথে জড়িত হবো না, লেখাপড়ার দিকে মনোজোগী হবো।

আলোচনা সভায় স্কুল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্যবৃক্তি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে হাফেজ মাওঃ মোঃ জাকির হোসেন দোয়া মুনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে সবাইকে তবারক দেয়া হয়।