কাউখালীর ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

কাউখালী প্রতিনিধি (পিরোজপুর)।।
অজ্ঞাত একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিরোজপুরের কাউখালী উপজেলা শিয়ালকাঠী ইউনিয়নের মামুন হাওলাদার (৪৮)নামে এক ইউপি সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। দুর্বৃত্তরা হত্যা নিশ্চিত করে তার লাশ একটি কালভার্টের কাছে ফেলে ও বাম পা বিচ্ছিন্ন করে কালভার্টের নিচে ডোবায় ফেলে দেয়। নিহত মামুন হাওলাদার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

জানা গেছে , সোমবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে কাউখালী উপজেলার পার্শ্ববর্তী ভাণ্ডারিয়ারি উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের আজহারিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ২০০ গজ দুরে সড়কের একটি কালভার্টের কাছে ওই ইউপি সদস্য এ হত্যাকাণ্ডের শিকার হন। ভাণ্ডারিয়া থানা পুলিশ , সোমবার দুপুরে ঘটনাস্থল হতে তার লাশ উদ্ধার করে।

গ্রামবাসি সড়কের ওপর ইউপি সদস্যের রক্তাক্ত লাশ ও অজ্ঞান অবস্থায় মোটরসাইকেল চালককে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। দুপুরে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘঁনস্থালে গিয়ে সড়ক ধেকে লাশ ও কালভার্টের নিচে ডোবা থেকে বিছিন্ন পা উদ্ধার করে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।