মুলাদীতে জাতীয় যুব দিবস ২০২২ পালিত

রূপালী ডেস্ক।।
বরিশালের মুলাদী উপজেলায় জাতীয় যুব দিবস – ২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০১ নভেম্বর) যুব র‍্যলি, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান মোঃ তারিকুল হাসান খান মিঠু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাজী মাইনুল আহসান সবুজ মুলাদী উপজেলা ভাইস চেয়ারম্যান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বকুল চন্দ্র কবিরাজ, উপজেলা নির্বাহী অফিসার, মুলাদী। অনুষ্ঠান পরিচালনা করেন এ কে এম শহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয় কর্মকর্তা, মুলাদী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুলাদী সরকারি কলেজ যুব ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য বৃন্দসহ যুব প্রশিক্ষণ নেতৃবৃন্দরা । অনুষ্ঠান শেষে যুব প্রশিক্ষণ নেতৃবৃন্দের কাছে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও অনুষ্ঠানের নেতৃবৃন্দরা।