বরিশালে ফুলকুঁড়ি আসরের শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ

রূপালী ডেস্ক।।
জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরী শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠার চার যুগপূর্তি উপলক্ষ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ও এক ঝাঁক প্রতিযোগীতায় পুরস্কার প্রাপ্ত এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ও সংগঠনটির আসর প্রতিনিধিদের নিয়ে শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (২৮ অক্টোবর) আয়োজিত এই অনুষ্ঠানটি ধর্মীয় গ্রন্থ পাঠ, প্রার্থনা সংগীত ও দেশত্ববোধক গানের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলকুঁড়ি আসর বরিশাল মহানগরীর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, এ্যাপেক্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা. এম এম আরিফুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক, বাংলাদেশ শিশু কল্যান পরিষদের কাউন্সিলর আবরারুল হক। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বরিশাল ফুলকুঁড়ির পরিচালক রাশিদুল হাসান রাকিব এবং সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন শাখার সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম নয়ন।

উপস্থিত ছিলেন বরিশাল ফুলকুঁড়ির সহ-সভাপতি, শেরে বাংলা মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ডা. খান আব্দুর রউফ। উপস্থিত ছিলেন শাখার কোষাধ্যক্ষ, ইসলামী ব্যাংক বাংলাদেশ হাটখোলা শাখার সাবেক ব্যবস্থাপক সাইফুল ইসলাম খান। আরো উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা পরিষদ সদস্য, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ও প্লান্ট ব্রিডিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফে. ড. আব্দুল লতিফ, প্রাক্তন বন কর্মকর্তা মোঃ আব্দুল হক ও বরিশাল বার কাউন্সিলের প্রাক্তন সেক্রেটারি অ্যাড. সাদিকুর রহমান লিংকন।

এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক ফরিদুল ইসলাম বাবু, কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক সাব্বির আহমেদ ও বরিশাল ফুলকুঁড়ির প্রাক্তন পরিচালক ওবায়দুর রহমান হাসান।

অনুষ্ঠানটিতে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেন আশফাকুর রহমান আদিল, শোয়েবুর রেজা চৌধুরী, মইন আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আজিজুল ইসলাম সাগর, মাহদী বিন হাবিব, সাবির আইমান, মানজারুল ইসলাম তামিম, মাহফুজুর রহমান সাকিব, এস এম মুবাস্সির রাফি, সৈয়দ মেহেদী হাসান, অলিউর রহমান সিয়াম প্রমুখ।